মেধাবী শিক্ষার্থী ওমর শরীফের জীবন বাঁচাতে
আমাদের সবার সাহায্য চাই

গোবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র ওমর শরীফ এখন হাড়ের ক্যান্সারের (অস্টিওসারকোমা) সাথে যুদ্ধ করছেন। ২২ বার রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচানো এই পরোপকারী তরুণের সুচিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ২৫-৩০ লক্ষ টাকা প্রয়োজন।

Hero Banner Image
Payment Icon

একটু সাহায্য

অনেক বড় পরিবর্তন

সর্বশেষ ডোনার লিস্ট

যারা এগিয়ে এসেছেন সাহায্যের হাত বাড়িয়ে

ডোনারপরিমাণ
Mikail Hossain Pikuসর্বশেষ
1,000
Anonymous donor
20.37
Anonymous donor
50
Tamim HIS18
2,023
Mumtahina
100

কেন এই উদ্যোগ?

ওমর শরীফ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের একজন মেধাবী ছাত্র। গত ৩০শে ডিসেম্বর তার রিপোর্টে অস্টিওসার্কোমা (বোন ক্যান্সার) ধরা পড়ে। ইতিমধ্যই তিনি ৩টি কেমোথেরাপি সম্পন্ন করেছেন, তবে পূর্ণাঙ্গ সুস্থতার জন্য দ্রুত ভারতে (চেন্নাই) উন্নত চিকিৎসা প্রয়োজন।

যিনি নিজে ২২ বার রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচিয়েছেন এবং বন্যার্ত ও দুস্থদের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছেন, আজ তিনি নিজেই জীবনের এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। কৃষক বাবার সাত সন্তানের মধ্যে সবার ছোট ওমর শরীফের চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকা, যা তার পরিবারের পক্ষে বহন করা অসম্ভব।

"আমাদের ছোট্ট একটি সম্মিলিত প্রচেষ্টা হয়তো পারে একজন স্বপ্নবাজ তরুণকে আবারও আমাদের মাঝে ফিরিয়ে দিতে।"

দ্রুত চিকিৎসা প্রয়োজন
সকলের সহযোগিতা কাম্য
Omar Sharif Social Work

শেরপুরে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করছেন ওমর শরীফ (২০২৪)

কারিগরি সহযোগিতায়

ওমর শরীফের দ্রুত আরোগ্য কামনায় এই ডিজিটাল প্ল্যাটফর্মটি তৈরিতে যারা স্বেচ্ছায় কাজ করেছেন।

আব্দুল বাসির

আব্দুল বাসির

লিড ব্যাকএন্ড ডেভেলপার

PRDUA Research and Pvt Ltd

রুবায়েত বিল্লাহ

রুবায়েত বিল্লাহ

লিড ফ্রন্টএন্ড ডেভেলপার

PRDUA Research and Pvt Ltd

মুসলিম উদ্দিন

মুসলিম উদ্দিন

ইউআই/ইউএক্স ডিজাইনার

Freelance Designer

আপনার মতামত দিন

সাইটটি আরও উন্নত করতে আপনার অভিজ্ঞতা বা পরামর্শ আমাদের জানান।